নিজস্ব প্রতিবেদক:
২৮ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ:
নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন, নাইক্ষ্যংছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক শামীম আরা রিনি মহোদয়।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুল আলম, জেলা নির্বাচন অফিসার, বান্দরবান পার্বত্য জেলা।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি বলেন, এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয়। এই নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠা ও নতুন বাংলাদেশ গড়ার সঠিক সময়। তাই সকলকে নিজনিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে। ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে ভোটারদের আস্থা অর্জন সম্ভব। নির্বাচনকালীন যে-কোনো পরিস্থিতিতে সমন্বিতভাবে কাজ করার জন্য বান্দরবান জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।”

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
#বান্দরবান #নাইক্ষ্যংছড়ির #নির্বাচন