August 20, 2026, 2:00 am
শিরোনাম:
লামা পৌরসভায় স্যানিটারি ল্যাট্রিন বরাদ্দে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প বন্ধের দাবি এলাকাবাসীর জুলাই বাস্তবায়ন করে হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি দিতে হবে : লামা শিবির সভাপতি মারুফ লামায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো “জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬” সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-এর উদ্বোধন প্রতিরক্ষা উপদেষ্টার নির্দেশনায় অবসরপ্রাপ্ত সেনাদের জন্য চালু হতে যাচ্ছে ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন ডেভিড ইমন গ্রেপ্তার ভারী বর্ষণের সতর্কতা!! বান্দরবানের বন্যার্তদের পাশে এনসিপির সুজা লঘুচাপ শক্তি বৃদ্ধির সতর্কতা!! কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু

দুর্নীতির অনুসন্ধান: তালিকায় বিএনপির প্রার্থী ১৬, এনসিপি–জামায়াতের কেউ নেই

প্রতিবেদক:

ডেস্ক:

১৬ প্রার্থীকে নিয়ে অনুসন্ধানে নেমেছে দুদক

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ১৬জন এমপি প্রার্থীর সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে প্রার্থীর নাম এখনই প্রকাশ করতে রাজি নয় সংস্থাটি।

দুদক সূত্র বলছে, তাদের সম্পদের উৎসের বৈধতা খতিয়ে দেখা হচ্ছে। তবে, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো প্রার্থীর বিরুদ্ধে কোন অনসুন্ধান করছে না দুদক।

টিআইবি জানায়, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৮৯১ জন প্রার্থী কোটিপতি। তাদের মধ্যে ২৭ জন শতকোটি টাকার মালিক। তার মধ্যে ১৬জন এমপি প্রার্থী বিএনপির, বাকি ৯ জন স্বতন্ত্র প্রার্থী। ৯জন স্বতন্ত্র প্রার্থী সবাই বিএনপির নেতা।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাজ করে থাকি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কারো অভিযোগ থাকলে, সেটা কেউ উপস্থাপন করলে বা কোনো মাধ্যমে আমাদের কাছে এলে, কমিশন আইন ও বিধি অনুযায়ী বিষয়গুলো ক্ষতিয়ে দেখা হবে।

এদিকে, জাতীয় পার্টির কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে।



Parbotto TwentyFour