October 18, 2026, 12:50 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার কাউখালির গহীন জঙ্গলে ইউপিডিএফ (মূল) এর গোপন আস্তানা উচ্ছেদ

প্রতিবেদক:

প্রেস:

২৭ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার): সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার কাউখালি উপজেলার কলাপাড়া, নাইল্লাছড়ি এলাকায় ইউপিডিএফ (মূল) এর শীর্ষস্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী।

অভিযানের সময় ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত আস্তানা থেকে সশস্ত্র সন্ত্রাসীদের তৈরি ৪টি রাইফেল ট্রেঞ্চ, ৩টি পর্যবেক্ষণ চৌকি এবং ৩টি বিশ্রাম এলাকা ধ্বংস করা হয়।

ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসীদের উৎখাতের লক্ষ্যে উক্ত স্থানে সেনাবাহিনীর একটি অস্থায়ী বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে।



Parbotto TwentyFour