October 18, 2026, 2:58 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

“বান্দরবান পুলিশ লাইন্স-এর উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর–২০২৬”

প্রতিবেদক:

বান্দরবান প্রতিনিধি:

৩১ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ বান্দরবান পুলিশ লাইন্স স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক শিক্ষা সফর, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন শিক্ষা সফর শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ধরনের সফরের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা লাভ করে, যা তাদের চিন্তা-চেতনা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।

পুলিশ সুপার বলেন, লেখাপড়ার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ তাদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও সামাজিক মূল্যবোধ গঠনে সহায়তা করে।

এসময় বান্দরবান পুলিশ লাইন্স স্কুলের শিক্ষকবৃন্দ এবং ছাত্র ছাত্রীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।



Parbotto TwentyFour