October 17, 2026, 10:24 pm
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

যুদ্ধের অবসান ঘটাতে আজ বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র-রাশিয়া-ইউক্রেন

প্রতিবেদক:

ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আজ সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে পূর্ববর্তী মস্কো আলোচনার ফলাফলকে কাজে লাগিয়ে নিরাপত্তা ও ভূখণ্ড সংক্রান্ত সমঝোতার চেষ্টা করা হবে।

 

মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে ‘কার্যকর’ আলোচনার পর আজ শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে ইউক্রেনে, মার্কিন ও রাশিয়ার কর্মকর্তারা বৈঠক করবেন বলে জানা গেছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন যুদ্ধের অবসানের কূটনৈতিক প্রচেষ্টা গতি পেয়েছে। তবে মস্কো ও কিয়েভ পরবর্তী যুদ্ধের সমঝোতার মূল ইস্যু ভূখণ্ড সম্পর্কে এখনো একমত নয়।

ক্রেমলিনের এক বিবৃতি বলা হয়েছে, রাষ্ট্রদূত স্টিভ উইটকফের নেতৃত্বে মার্কিন আলোচকরা শুক্রবার ভোর পর্যন্ত মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে আলোচনা করেছেন।

ক্রেমলিনের কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, তাদের আলোচনা ‘প্রত্যেক দিক থেকে উপকারী হয়েছে।’

উইটকফ ও মার্কিন দল আবুধাবিতে যাচ্ছেন, যেখানে আলোচনা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।



Parbotto TwentyFour