August 20, 2026, 12:53 am
শিরোনাম:
লামা পৌরসভায় স্যানিটারি ল্যাট্রিন বরাদ্দে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প বন্ধের দাবি এলাকাবাসীর জুলাই বাস্তবায়ন করে হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি দিতে হবে : লামা শিবির সভাপতি মারুফ লামায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো “জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬” সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-এর উদ্বোধন প্রতিরক্ষা উপদেষ্টার নির্দেশনায় অবসরপ্রাপ্ত সেনাদের জন্য চালু হতে যাচ্ছে ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন ডেভিড ইমন গ্রেপ্তার ভারী বর্ষণের সতর্কতা!! বান্দরবানের বন্যার্তদের পাশে এনসিপির সুজা লঘুচাপ শক্তি বৃদ্ধির সতর্কতা!! কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু

১০দলীয় মনোনীত প্রার্থী সুজা উদ্দিনের শাপলা কলি প্রতীকের আনুষ্ঠানিক প্রচারণায় বান্দরবান জেলা জামায়াত আমীর

প্রতিবেদক:

কেন্দ্রীয় সিদ্ধানের আলোকে আজ ২২ জানুয়ারি ২৬ দশ দলীয় জোট তথা ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের বান্দরবান- ৩০০নং আসনের প্রচারনা শুরু করলেন, বান্দরবান জেলা জামায়াতের অফিস থেকে। জামায়াত ও এনসিপির যৌথভাবে বান্দরবান জেলা নির্বাচন পরিচালনা লেয়াজু কমিটি গঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা শাখার আমীর এস এম আবদুচ ছালাম আজাদ। তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে ন্যায়ের প্রতীক ও আদর্শের কাণ্ডারি শাপলা কলি প্রতীকে ভোট মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রতিহত করতে হবে। দেশ ও জাতির কল্যাণে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান-৩০০নং আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী (প্রত্যাহারকৃত) এড মুহাম্মদ আবুল কালাম, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবদুল আউয়াল, বান্দরবান-৩০০ নং আসনের ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী আবু সাঈদ মো: সোজা উদ্দীন, উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহবায়ক ও লেয়াজু কমিটির আহবায়ক মং সা প্রু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও লেয়াজু কমিটির যুগ্ন আহবায়ক অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, এনসিপির জেলা সদস্য সচিব মোঃ ইরফান, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফারুক আহমদ, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বান্দরবান জেলা সভাপতি ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং বান্দরবান জেলা লেয়াজু কমিটির সদস্য অধ্যাপক হামেদ হাসান, জেলা জামায়াতের যুব ও মিডিয়া বিভাগের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, জেলা জামায়াতের অফিস সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি শামসুদ্দিন তিবরী, জেলা শিবিরের সেক্রেটারী মোস্তাক আহমেদ, জেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারী তাওফিক ওমর, পৌর জামায়াতের আমীর মাওলানা হারুনুর রশিদ, বান্দরবান সদর উপজেলা জামায়াতের আমীর এড. মো: সোলাইমান, লামা উপজেলা আমীর কাজী ইব্রাহিম, আলীকদম উপজেলা আমীর মাওলানা মাশুক এলাহী, রোয়াংছড়ি উপজেলা জামায়াতের সভাপতি এড. মুহাম্মদ শাহাদাত হোসেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারী (ভারপ্রাপ্ত) মো: হামিদুল হক, রুমা উপজেলা জামায়াতের সভাপতি মো: খলিলুর রহমান, থানছি উপজেলা জামায়াতের সভাপতি আসলাম হোসেন, বান্দরবান সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ইমরানুল হক, নুরুল আলম সও, এনসিপি নেতা তানভির প্রমূখ।



Parbotto TwentyFour