August 20, 2026, 2:00 am
শিরোনাম:
লামা পৌরসভায় স্যানিটারি ল্যাট্রিন বরাদ্দে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প বন্ধের দাবি এলাকাবাসীর জুলাই বাস্তবায়ন করে হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি দিতে হবে : লামা শিবির সভাপতি মারুফ লামায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো “জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬” সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-এর উদ্বোধন প্রতিরক্ষা উপদেষ্টার নির্দেশনায় অবসরপ্রাপ্ত সেনাদের জন্য চালু হতে যাচ্ছে ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন ডেভিড ইমন গ্রেপ্তার ভারী বর্ষণের সতর্কতা!! বান্দরবানের বন্যার্তদের পাশে এনসিপির সুজা লঘুচাপ শক্তি বৃদ্ধির সতর্কতা!! কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু

আলীকদমে “সেনা মৈত্রী প্রাথমিক বিদ্যালয়” উদ্বোধন ও বিভিন্ন কর্মসূচি পালন

প্রতিবেদক:

আলীকদম প্রতিনিধি:

বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের আওতাধীন আলীকদম জোনের উদ্যোগে মায়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম পাহাড়ভাঙ্গা পাড়ায় ‘সেনা মৈত্রী প্রাথমিক বিদ্যালয়’ উদ্বোধন করা হয়েছে। আলীকদম জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়টির উদ্বোধন করেন।

বিদ্যালয় উদ্বোধনের পাশাপাশি সেনাবাহিনী ব্যাপক জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে। দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩১৫ জনকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং ১১৩টি পরিবারকে শীতবস্ত্র ও নগদ সহায়তা দেওয়া হয়। কর্মসূচি শুরু হয় মঙ্গলবার হতে।

দীর্ঘদিন শিক্ষা ও মৌলিক সুবিধাবঞ্চিত পাহাড়ভাঙ্গা পাড়া এবং আশপাশের কয়েকটি পাড়ার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। সেনাবাহিনী জানায়, এ উদ্যোগ দুর্গম পার্বত্য এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয়রা এই উদ্যোগকে সম্প্রীতি ও উন্নয়নের একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন।



Parbotto TwentyFour