October 17, 2026, 11:38 pm
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

“চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬” এর ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন বান্দরবান জেলা পুলিশ সুপার

প্রতিবেদক:

বান্দরবান প্রতিনিধি:

১২ ফেব্রুয়ারি ২০২৬, চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ এর ভোটগ্রহণ কার্যক্রমের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণপূর্বক নিশ্চিতকরণের লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।

পরিদর্শনকালে পুলিশ সুপার ভোটকেন্দ্রসমূহের নিরাপত্তা বলয়ের কার্যকারিতা, কেন্দ্রভিত্তিক মোতায়েনকৃত পুলিশ সদস্যদের উপস্থিতি ও প্রস্তুতি, স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিমের টহল কার্যক্রম, কেন্দ্রের অভ্যন্তর ও বাহিরে শৃঙ্খলা পরিস্থিতি, প্রবেশ ও প্রস্থান পথের সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান প্রক্রিয়া সরেজমিনে তদারকি করেন।

দায়িত্বপ্রাপ্ত সকল অফিসার ও ফোর্সকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, সতর্কতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন এবং যে-কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার বলেন, “একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইন-শৃঙ্খলা পরিপন্থি যে-কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণ এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

বান্দরবান পার্বত্য জেলা পুলিশ একটি নিরাপদ, ভীতিমুক্ত ও সুশৃঙ্খল নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।



Parbotto TwentyFour