October 18, 2026, 12:51 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সফল করতে আলীকদম সেনা জোনের বিশেষ পদক্ষেপ

প্রতিবেদক:

লামা প্রতিনিধি:

আজ বৃহস্পতিবার, সকাল ১০টায়, লামা ও আলীকদম উপজেলার সকল ভোট কেন্দ্রে বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন সংক্রান্ত সভা লামা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, আশিকুর রহমান আশিক, জোন কমান্ডার, আলীকদম সেনা জোন। সভায় সভাপতিত্ব করেন, মোঃ মঈন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, লামা।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের টিম সর্বাবস্থায় শৃংখলা বাস্তবায়নে আমরা প্রস্তুত। কোনো পরিস্থিতিতে ভোট কেন্দ্র ও এর আশপাশ এলাকায় কোনো প্রকার উশৃঙ্খলা করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি সকল প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীদের বলেন, কারো রক্ত চক্ষুকে আশ্রয়-পস্রয় দেয়া যাবে না। এই নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। যার যার অবস্থান থেকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনজুর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আলীকদম উপজেলা। আরো উপস্থিত ছিলেন লামা ও আলীকদম উপজেলার অফিসার ইনচার্জ, আনসার ও ভিডিপি কর্মকর্তা, নির্বাচন অফিসার, ১২ আনসার ব্যাটালিয়ন-এর প্রতিনিধি এবং আলীকদম জোনের সেনা কর্মকর্তাসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ।



Parbotto TwentyFour