October 18, 2026, 12:51 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক:

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণ-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোছাইন, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি।

প্রধান অতিথি বলেন, এবারের নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে আমাদের সততা ও নিষ্ঠার পরিচয় দেয়ার নির্বাচন। যার মাধ্যমে জনগণ ফিরে পাবে অধিকার, আর আমরা ফিরে পাবো আমাদের নৈতিক সম্মান। যে কোনো উপায়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। কোনো পরিস্থিতিতেই কোনো অনৈতিক ভোট প্রদান ও সহযোগিতা মেনে নেয়া হবে না।

প্রশিক্ষণ ও কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, নির্বাচনী আচরন বিধির বাঘাইছড়িতে দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ সালমান, সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যুহাদ বিন খলিল, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, বাঘাইছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব চৈতালী চাকমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা – রাংগামাটি সদর, বরকল, রাজস্থলী, লংগদু, জুরাছড়ি,
নানিয়ারচর এবং কাচালং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেম মীর।



Parbotto TwentyFour