August 20, 2026, 2:00 am
শিরোনাম:
লামা পৌরসভায় স্যানিটারি ল্যাট্রিন বরাদ্দে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প বন্ধের দাবি এলাকাবাসীর জুলাই বাস্তবায়ন করে হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি দিতে হবে : লামা শিবির সভাপতি মারুফ লামায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো “জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬” সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-এর উদ্বোধন প্রতিরক্ষা উপদেষ্টার নির্দেশনায় অবসরপ্রাপ্ত সেনাদের জন্য চালু হতে যাচ্ছে ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন ডেভিড ইমন গ্রেপ্তার ভারী বর্ষণের সতর্কতা!! বান্দরবানের বন্যার্তদের পাশে এনসিপির সুজা লঘুচাপ শক্তি বৃদ্ধির সতর্কতা!! কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু

নাইক্ষংছড়ি সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রতিবেদক:

নাইক্ষ্যছড়ি প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন। এ সময় এক রোহিঙ্গাকেও আটক করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, (পিএসসি) রোববার বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ঘুমধুম বিওপির একটি আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় এফডিএমএন ক্যাম্প-০৯, ব্লক এইচ-১ এর বাসিন্দা বছির আহম্মেদ (৫০) নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়। তার কাছ থেকে ৮০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক বছির আহম্মেদ মৃত আবু সিদ্দিকের ছেলে।

এর আগে শুক্রবার(২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে একই ব্যাটালিয়নের অধীনস্থ বাইশফাঁড়ী বিওপির টহলদল সীমান্ত পিলার-৩৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঁশঝাড় এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত একটি ব্যাগ থেকে ২ লাখ ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিবিজিএম, (পিএসসি) বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয় বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

এদিকে, নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, বিজিবি কর্তৃক আটক আসামি ও উদ্ধারকৃত ইয়াবা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজিবি সূত্রে আরও জানা যায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৯ কোটি টাকার বেশি।



Parbotto TwentyFour