October 18, 2026, 2:02 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান পার্বত্য জেলার উদ্যোগে দিনব্যাপী লিডারশীপ ট্রেনিং ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত

প্রতিবেদক:

ডেস্ক:

৩ ফেব্রুয়ারী পিসিসিপি বান্দরবান কার্যালয়ে এই ট্রেনিং ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা সভাপতি ও কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আসিফ ইকবাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন।

ট্রেনিং ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আলোচক এডভোকেট আবু জাফর, এডভোকেট মোহাম্মদ শাকিল খান এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা সাধারণ সম্পাদ6ক (ভারপ্রাপ্ত) তানভীর হোসেন ইমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা নেতৃত্বের গুণাবলি, সংগঠনিক শৃঙ্খলা, নৈতিকতা ও পার্বত্য চট্টগ্রামের সমসাময়িক বাস্তবতা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। তারা বলেন, দক্ষ ও আদর্শ নেতৃত্ব গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির গুরুত্ব অপরিসীম।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রনেতারা অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।



Parbotto TwentyFour