October 18, 2026, 2:11 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

“বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত”

প্রতিবেদক:

ডেস্ক:

১৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ লাইন্স, থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি, ক্যাম্প ও সকল ইউনিটের ইনচার্জগণসহ পুলিশ সদস্যগণের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।

মাস্টার প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন মোঃ ফরহাদ সরদার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বান্দরবান পার্বত্য জেলা।

এ সময় পুলিশ সুপার, প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

পুলিশ সুপার প্যারেড পরিদর্শন অন্তে সন্তুষ্টি প্রকাশ করেন, সকলকে জনবান্ধব ও পুলিশ বান্ধব হওয়ার জন্য নির্দেশনা দেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার  আরো বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় বান্দরবান জেলা পুলিশকে টিম ওয়ার্কের মাধ্যমে আরো বলিষ্ঠ ভাবে কাজ করতে হবে এবং পুলিশকে ন্যায়, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে জনসাধারণকে সেবা নিশ্চিত করতে হবে।

এ-সময় বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং পুলিশ লাইন্স, থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি, ক্যাম্প ও সকল ইউনিটের ইনচার্জগণসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।



Parbotto TwentyFour