October 18, 2026, 12:49 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

র‍্যাব মহাপরিচালকের বান্দরবানে বিশেষ সফর

প্রতিবেদক:

বান্দরবান প্রতিনিধি:

০৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ
একেএম শহিদুর রহমান, বিপিএম, পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি(গ্রেড-১), মহাপরিচালক, র‍্যাব ফোর্সেস বান্দরবান পার্বত্য জেলা সফর উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।

পরবর্তীতে মহাপরিচালকে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের একটি চৌকস দল কর্তৃক গার্ড অব অনার প্রদান করা হয়।

মহাপরিচালক বান্দরবান জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট এর নিরাপত্তা পরিকল্পনা ও জেলা পুলিশের প্রস্তুতির বিষয়ে খোঁজ নেন এবং মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন।

র‍্যাব মহা বলেন, আমরা একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের দেশ জনগণের হাতেই তুলে দিতে চাই। দেশের স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজ কর্তব্যে কোনো প্রকার অবহেলা করবেন না। এই নির্বাচন জনগণের ভোটাধিকার নিশ্চিত করার নির্বাচন।

আলোচনা শেষে তিনি মেঘলা র‍্যাব ক্যাম্প পরিদর্শন করেন।



Parbotto TwentyFour