October 17, 2026, 11:39 pm
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

লামায় ১১ দলীয় জোটের বিশাল গণসংযোগ ও গণমিছিলে উৎসবমুখর নির্বাচনী আমেজ

প্রতিবেদক:

বেলাল আহমদ, লামা-বান্দরবান:

ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনমত গঠন ও নিজেদের শক্তি প্রদর্শনের লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলায় বিশাল গণসংযোগ ও গণমিছিল কর্মসূচি পালন করেছে ১১ দলীয় জোট।

 

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জোটের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলায় এক উৎসবমুখর ও নির্বাচনী আমেজ লক্ষ্য করা গেছে।

 

​জোটের পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার দুপুর থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা সমবেত হতে থাকেন। পরে একটি বিশাল গণমিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত মিছিলে অংশগ্রহণকারীদের মুখে জোটের সমর্থনে বিভিন্ন স্লোগান শোনা যায়। এলাকার সাধারণ মানুষের মাঝে এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে, যা পুরো এলাকায় একটি নির্বাচনী আবহাওয়া তৈরি করেছে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন, বান্দরবান জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র আহবায়ক মংসাপ্রু চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, লামা উপজেলা জামায়েত ইসলামীর আমীর কাজী মোঃ ইব্রাহিম, লামা উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়হ নাজমুল হাসানসহ প্রমুখ।

 

বান্দরবান ৩০০নং আসনের ১১ দলীয় জোটের মনোনিত প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন বলেন, আপনারা আমাকে ভোটদিন। আমি সরকারী সেবাসহ সকল ধরণের সেবা আপনাদের দৌড়গোড়ায় পৌঁছে দিবো। আমি এমপি হলে আপনারা অফিসে আসলে আপনাদের অপেক্ষা করতে হবেনা, আমি এগিয়ে গিয়ে কাজ করে দিবো। আমাকে একবার ভোট দিয়ে সুযোগ দিন। আজকে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পরিবর্তনের প্রত্যাশার বহিঃপ্রকাশ। তিনি আরো বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ। ​”জনগণের দাবি আদায়ে আমাদের এই ঐক্যবদ্ধ আন্দোলন চলবে। আজকের এই জনস্রোত প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়।”



Parbotto TwentyFour