লামা প্রতিনিধি:
আজ ২৭ফেব্রুয়ারি ২০২৬ সকালে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ভোদন করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন।

ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রমে উপস্থিত ছিলেন লামা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তানভির হাসান, লামা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, লামা উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী ইব্রাহিম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার, হিল এন্ড হিউম্যান ডেভলপমেন্ট এর চীপ ডিরেক্টর আদহাম বিন ইব্রাহীম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনপ্রতিনিধিবৃন্দ।
লামা ইউএনও জানান, সকলের সহযোগিতায় লামা উপজেলায় ফ্যামিলি কার্ডের কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছতার মধ্য দিয়ে বাস্তবায়িত হবে। দল মত নির্বিশেষে সরকারের দিকনির্দেশনা অনুযায়ী আমরা এই কার্যক্রম পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ।