নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের নির্বাচন নিয়ে বিশেষ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আহবায়ক
দৈনিক যায়যায়দিনের আবদুল হামিদ।
এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা-সভাপতি দৈনিক আজকের পত্রিকার মাঈনুদ্দিন খালেদ, সাবেক সভাপতি দৈনিক ইনকিলাবের ইফসান খান ইমন, সদস্য সচিব দৈনিক যুগান্তর পত্রিকার জাহাঙ্গীর আলম কাজল, দৈনিক সংগ্রামের মাহমদুল হক বাহাদুর, দৈনিক দিলকালের মোঃ জয়নাল আবেদীন টুক্কু,
দৈনিক সংবাদের মো: ইউনুস, টিটিএন'র হাফিজুল ইসলাম চৌধুরী, আমাদের সময়ের মোঃ শাহীন, মোঃ তৈয়ব উল্লাহ, সানজিদা আক্তার রুনা প্রমুখ।
সভায় উপস্থিতির অধিকাংশ সদস্য বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সিলেকশন পদ্ধতিতে দ্রুত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটি নির্বাচন করতে সিদ্ধান্ত হয়।