October 17, 2026, 11:39 pm
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

বান্দরবানের লামায় অবৈধ বালু উত্তোলনে বিপর্যস্ত ফাঁসিয়াখালী, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা স্থানীদের

প্রতিবেদক:

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক:

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে এবং সরই ইউনিয়নে অ’বৈধ বালু উত্তোলনের কারণে মারা’ত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। ইউনিয়নের ১ নং নম্বর ও ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে শতাধিক পয়েন্ট থেকে প্রতিদিন নির্বিচারে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফকিরাখোলা, কামমার ঝিরি, আব্দুল্লাহ ঝিরি, কুরুকপাতা ঝিরি, লাইল্যারমার পাড়া ও সাপেরঘারা এলাকায় দীর্ঘদিন ধরে অবাধে বালু উত্তোলন চলছে। প্রতিদিন কয়েক হাজার ট্রাক বালু উত্তোলন করে তা কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পাগলির বিল এলাকায় মজুদ করা হচ্ছে। পরবর্তীতে সেখান থেকে বিভিন্ন এলাকায় এসব বালু সরবরাহ করা হচ্ছে।

রবিবার (২৯ মার্চ’২৬) ঘটনা স্থলে অনুসন্ধানে করে দেখা গেছে, এভাবে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে পাহাড়ি ছড়া ও ঝিরিগুলোর স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। একই সঙ্গে ভূমিক্ষয় বৃদ্ধি পাচ্ছে এবং আশপাশের পরিবেশ ও জীববৈচিত্র্য মা’রাত্মক হু’মকির মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অ’বৈধ এ কার্যক্রম বন্ধ না হলে ভবিষ্যতে বড় ধরনের পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে। এ পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য লামা উপজেলা প্রশাসন ও চকরিয়া উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অ’বৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা।



Parbotto TwentyFour