October 18, 2026, 3:14 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

বান্দরবান পার্বত্য জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক:

বান্দরবান প্রতিনিধি:

৯ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক শামীম আরা রিনি সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

উক্ত সভায় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।

প্রধান অতিথি বলেন, যে কোনো মূল্যে বান্দরবানের নাগরিক নিরাপত্তা বাস্তবায়নে সকল সরকারি সেক্টরকে সোচ্চার থাকতে হবে। সন্ত্রাসী ও মাদক মুক্ত সমাজ গড়তে হবে।

সভাপতির বক্তব্যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে মানবিক ও নিবেদিত হওয়ার আহ্বান করে বলেন, আমরা যত বেশি দেশপ্রেমিক হবো, ততবেশি দেশের শৃংখলা প্রতিষ্ঠিত হবে।

সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে সকল অংশীজনের সাথে নিবিড়ভাবে কাজ করার মাধ্যমে জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সম্ভব।

এ সময় বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।



Parbotto TwentyFour