August 20, 2026, 12:53 am
শিরোনাম:
লামা পৌরসভায় স্যানিটারি ল্যাট্রিন বরাদ্দে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প বন্ধের দাবি এলাকাবাসীর জুলাই বাস্তবায়ন করে হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি দিতে হবে : লামা শিবির সভাপতি মারুফ লামায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো “জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬” সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-এর উদ্বোধন প্রতিরক্ষা উপদেষ্টার নির্দেশনায় অবসরপ্রাপ্ত সেনাদের জন্য চালু হতে যাচ্ছে ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন ডেভিড ইমন গ্রেপ্তার ভারী বর্ষণের সতর্কতা!! বান্দরবানের বন্যার্তদের পাশে এনসিপির সুজা লঘুচাপ শক্তি বৃদ্ধির সতর্কতা!! কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু

বৈষম্যের প্রকল্প: বান্দরবান পার্বত্য জেলা পরিষদ

প্রতিবেদক:

লামা প্রতিনিধি:

বান্দরবান জেলা পরিষদের প্রকাশিত উন্নয়ন প্রকল্পের বিষয়ে বৈষম্যমূলক নীতি বাস্তবায়িত হয়েছে বলে দাবি করেছে হিল এন্ড হিউম্যান ডেভলপমেন্ট।

বান্দরবান সদর উপজেলা জনসংখ্যা ১,১১,০৯৬ ও পৌরসভায় জনসংখ্যা ৫৪,৪৫০। প্রকল্প পেয়েছে ৫০টির মধ্যে ২৪টি।

লামা উপজেলার জনসংখ্যা ১,৩৯,৬৮১ ও পৌরসভার জনসংখ্যা ২২,৬৫৩। প্রকল্প পেয়েছে ৫০টির মধ্যে ৭টি।

নাইক্ষ্যংছড়ি উপজেলার জনসংখ্যা ৭৬,৪৭৫। প্রকল্প পেয়েছে ৫০টির মধ্যে ৫টি।

আলীকদম উপজেলার জনসংখ্যা ৬৩,৭৯৯। প্রকল্প পেয়েছে ৫০টির মধ্যে ১টি।

রুমা উপজেলায় জনসংখ্যা ৩২,৫৩৩। প্রকল্প পেয়েছে ৫০টির মধ্যে ২টি।

থানচি উপজেলায় জনসংখ্যা ২৯,৭৯০। প্রকল্প পেয়েছে ৫০টির মধ্যে ৪টি।

রোয়াংছড়ি উপজেলায় জনসংখ্যা ২৭,৭১৯। প্রকল্প পেয়েছে ৫০টির মধ্যে ৪টি।

বাকি ৩টি প্রকল্পও অতি প্রাণবন্ত!

লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ির সহ সকল উপজেলার সাথে বান্দরবান সদর উপজেলা ও পৌরসভার মাঝে এমন বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক ও প্রতিবাদ জানাবে বলে জানায় হিল এন্ড হিউম্যান ডেভলপমেন্ট।

হিল এন্ড হিউম্যান ডেভলপমেন্ট জানায়, লামাকে জেলা করার দাবী একটি নৈতিক ও বাস্তবসম্মত দাবি। যার প্রকাশ্য ফলাফল এই বৈষম্যমূলক প্রকল্প বাস্তবায়ন নীতিতেই পরিলক্ষিত হয়। লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়িরবাসী কারো একক তাবেদারী মেনে নিবে না। আমরা শীঘ্রই ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিবো।



Parbotto TwentyFour