লামা প্রতিনিধি:
১৬ মার্চ ২০২৬, বান্দরবানের লামা উপজেলা এনসিপি’র আয়োজনে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে লামা বাজারস্থ কুটুমবাড়ি রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের উপজেলা মুখ্য সমন্বয়ক নাজমুল হাসান। তিনি বলেন, এনসিপি জুলাই আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেই দেশ ও জাতির কল্যাণে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে। ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় ১১ দলীয় কর্মসূচি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। রমজান মাস প্রশিক্ষণের মাস। ত্যাগ ও মহিমার মাস। আসুন আমরা এই মাসকে কাজে লাগিয়ে মানবিক দেশ গঠনে এগিয়ে যাই।
তিনি সকল নেতাকর্মীকে ইফতার মাহফিলে উপস্থিত থাকায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
লামা উপজেলা যুগ্ম সমন্বয়ক আবদুল করিমের পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন লামা উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।