October 18, 2026, 3:14 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

লামা থেকেই ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের শুভ উদ্বোধন

প্রতিবেদক:

লামা প্রতিনিধি:

১০ মার্চ ২০২৬ লামা উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন হয়ে গেলো ফ্যামিলি কার্ড পেইলটিং কার্যক্রম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।

প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে আমরা আজ আনুষ্ঠানিক ভাবে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম শুরু করছি। সামগ্রিক ভাবে সারাদেশের সকল দারিদ্র পরিবারের মাঝে এই সেবা পৌছে দেয়া হবে।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন তার স্বাগত বক্তব্যে লামাবাসীর দাবী ও বাস্তব সমস্যা গুলো তুলে ধরে বলেন, লামা একটি জনবহুল ও সর্ববৃহৎ ভোটার সংখ্যা নিয়ে একটি উপজেলা। অথচ এখানে নেই একটি খেলার মাঠ। শিশু-কিশোরদের বেড়ে ওঠার জন্য একটি আধুনিক স্টেডিয়াম প্রয়োজন। সারাদেশে লামাকে এখন পর্যটন শিল্পের একটি কেন্দ্র হিসেবে জানে। লামা মিরিঞ্জা ও সুখিয়া ভ্যালি পর্যটন এলাকায় উন্নীত হওয়ায় লামার প্রতিটি খাতে বিনিয়োগ বেড়েছে এবং কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এই সকল এলাকায় যাতায়াতের ব্যবস্থা উন্নীতকরণ জরুরী হয়ে পড়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০ নং সাংসদ সাচিং প্রু, বান্দরবান জেলা পুলিশ সুপার, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলা ও লামার কর্মকর্তাবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক শামীম আরা রিনি।



Parbotto TwentyFour