October 17, 2026, 11:39 pm
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

স্বাধীনতা দিবস উদযাপনে লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের নিষ্ক্রিয় অবস্থান

প্রতিবেদক:

কোয়ান্টামের আধিপত্যে স্বাধীনতা দিবস উদযাপনে প্রশাসন কিসের বিনিময়ে ধ্বংস করছে লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল কার্যক্রম? প্রশ্ন লামাবাসীর।

২৬ মার্চ ২০২৬, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্যারেড-কুচকাওয়াজ, ডিসপ্লে অনুষ্ঠানে দেখা গেছে এক ব্যতিক্রমী ভূমিকা। লামা সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে প্রতিটি রাষ্ট্রীয় দিবস পালনে অগ্রণী ভূমিকা পালন করে গেছে। হঠাৎ অলৌকিক ইশারায় ২০২৬ সালের মহান স্বাধীনতা দিবস উদযাপনে লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের কোনো ভূমিকা নেই। এ বিষয়ে লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের থেকে জানতে চাইলে কেউ কিছু বলতে রাজি হননি। তবে তাদের মাঝে ক্ষোভ পরিলক্ষিত হয়।

রাজনীতিবিদদের মাঝে অনেকেই বলেন, আজকের প্যারেড অনুষ্ঠানে প্যারেড কমান্ডার পুলিশের পরিবর্তে কোয়ান্টাম থেকে দিলেই পরিপূর্ণতা পেতো। লামা পুলিশের ব্যান্ড দল স্থাপনের দাবি উঠে, যাতে একটি নির্দিষ্ট গোষ্ঠীর আধিপত্যে কেউ নীরব না হয়।



Parbotto TwentyFour