October 18, 2026, 1:43 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

ঐতিহাসিক পাহাড়ি উৎসবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী: সংস্কৃতি লালনের মাধ্যমেই একটি জাতি উজ্জীবিত থাকে

প্রতিবেদক:

বান্দরবান প্রতিনিধি:

১৫ এপ্রিল ২০২৬, মারমা সম্প্রদায়ের মাহা সাংগ্রাই পোয়েঃ ১৩৮৭-৮৮ সাক্ ক্রয় উদ্‌যাপন উপলক্ষে চেমী ডলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মৈত্রী পানি বর্ষণ, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, প্রতিটি জাতি বিশেষে গড়ে ওঠে সংস্কৃতি ও সভ্যতা। সংস্কৃতি লালনের মাধ্যমেই একটি জাতি উজ্জীবিত থাকে। আসুন, আমরা দল মত নির্বিশেষে পাহাড়ি-বাঙালির সম্প্রীতির পার্বত্য গড়ে তুলি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার মাননীয় সংসদ সদস্য সা চিং প্রু জেরী, বান্দরবান পার্বত্য জেলার  জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস এবং বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।

 

মারমা সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী উৎসবটি পার্বত্য অঞ্চলের সমৃদ্ধ সংস্কৃতি, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার এক অনন্য প্রতিফলন হিসেবে প্রতীয়মান হয়। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়, যেখানে ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হয়।

উৎসবে অংশগ্রহণকারী বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুদের প্রাণচাঞ্চল্যপূর্ণ উপস্থিতি আয়োজনকে করে তোলে আরও আকর্ষণীয়। মৈত্রী পানি বর্ষণের মাধ্যমে একে অপরের প্রতি শুভকামনা বিনিময়ের দৃশ্য উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। পাশাপাশি ঐতিহ্যবাহী খেলাধুলা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় মারমা সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারার চমৎকার উপস্থাপন লক্ষ্য করা যায়, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে। বিশেষ করে তরুণ-তরুণী ও শিশুদের অংশগ্রহণে আয়োজনটি পায় ভিন্নমাত্রা, যা উৎসবের সার্বজনীনতা ও সামাজিক সম্প্রীতির প্রতিফলন ঘটায়।

 

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



Parbotto TwentyFour