October 18, 2026, 2:08 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

কাউখালী থানার অভিযানে ১৩৫ লিটার চোলাই ম’দসহ গ্রেফতার ২

প্রতিবেদক:

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক চৌধুরীর তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করে ১৩৫ লিটার চোলাই ম’দসহ ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়।

কাউখালী থানাধীন বেতবুনিয়া চাইক্রোরুই বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে ছনবাড়ী শাহী বিরিয়ানী হাউজের সামনে পাকা রাস্তার উপর হতে অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা তাদের আটক করে।

গ্রেফতারকৃত আসামীরা হলো- মোঃ মাসুম হোসেন (৪২), মোর্শেদ আলম (৪০)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কাউখালী থানায় মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।



Parbotto TwentyFour