October 18, 2026, 1:43 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

লামায় হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে প্রাইমারি শিক্ষকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক:

লামা প্রতিনিধি:

১৫ এপ্রিল ২০২৬, বান্দরবানের লামায় সকাল ১০টায় লামা উপজেলা পরিষদের হলরুমে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে “হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২৬” উপলক্ষে লামায় কর্মরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে রোগ প্রতিরোধে যে সকল পদক্ষেপ নেয়া হয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করা আমাদের নৈতিক দায়িত্ব। শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরো বলেন, যেহেতু আপনারাই শিশুদের ও অভিভাবকদের কাছের মানুষ। সেহেতু আপনারাই পারেন সকলের মাঝে সঠিক ধারণা তৈরি ও রোগ মুক্তির করণীয় পদক্ষেপ জ্ঞাত করতে।

সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলেমান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস এবং মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফরহাদ উদ্দিন।

সভায় আরও উপস্থিত ছিলেন লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) সমীরন বড়ুয়া, এম.টি (ইপিআই) ফখরুল ইসলামসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

উক্ত সভায় “হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬” সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টিকাদান কার্যক্রমকে আরও জোরদার করা, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যালয়ভিত্তিক সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই ক্যাম্পেইন সফল হবে এবং শিশুদের একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।



Parbotto TwentyFour