October 18, 2026, 12:49 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

লামায় হায়দারনাশী গ্রামার স্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

প্রতিবেদক:

লামা প্রতিনিধি:

১১ এপ্রিল ২০২৬, বান্দরবানের লামার হায়দারনাশী গ্রামার স্কুল এর আয়োজনে ২০২৬ সালের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া মাহফিল ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন।

প্রধান অতিথি বলেন, সবার আগে শিক্ষা। একটি জাতি পরিবর্তীত হতে হলে প্রথমত তাকে শিক্ষা লাভ করতে হবে। শুধু শিক্ষিত হলেই হবে না, সুশিক্ষিত ও মানবিক হতে হবে। আজ যারা বিদায় নিচ্ছো, তারা তাদের শিক্ষার প্রতিফল দিয়েই অত্র বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে। আবার আজ তোমরা যারা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয় অর্জন করেছ, তারা যেমন পুরস্কৃত হচ্ছো, তেমনি পরীক্ষায় উত্তীর্ণ যারা হবে তারাও ফুলেল শুভেচ্ছায় আন্দোলিত হবে। তোমাদের সফলতায় আমাদের একান্ত কাম্য।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল আলম বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবু তাহের মিয়া, হিল গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুল্লাহ, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোঃ রফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে অতিথি ও বিদায়ী ছাত্রছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। এছাড়াও দোয়া অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছরই প্রথমবারের মতো হায়দারনাশী গ্রামার স্কুল থেকে ৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।



Parbotto TwentyFour