October 18, 2026, 2:07 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

লামায় “৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন”

প্রতিবেদক:

লামা প্রতিনিধি:

৬ এপ্রিল ২০১৬, বান্দরবানের লামায় উদ্বোধন হলো ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে লামা উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার।

কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং যুগের সাথে তাল মিলিয়ে বিজ্ঞানী হওয়ার পথকে উন্মোচিত করতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এই ধারাবাহিক ব্যবস্থাপনায় লামা উপজেলার ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে লামা উপজেলা মিলনায়তনে। এতে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লামা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল।

প্রধান অতিথি বলেন, বিশ্বে নেতৃত্ব দিতে হলে আধুনিক প্রযুক্তি নির্ভর হতে হবে। শিক্ষা ও সহ-শিক্ষায় বিজ্ঞানের প্রাধান্য সময়ের দাবি। দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বিজ্ঞান ও গাণিতিক চর্চায় মনোযোগী হতে হবে। তবেই বেরিয়ে আসবে ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা গুলো। আজকের এই আয়োজন একদিন দেশ সেরা বিজ্ঞানী খুঁজে পাবে বলে আশা করি।



Parbotto TwentyFour