October 18, 2026, 1:43 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

সাইবার সিকিউরিটি নিশ্চিতকরণে বান্দরবান জেলা পুলিশের প্রশংসনীয় উদ্যোগ

প্রতিবেদক:

লামা প্রতিনিধি:

৮ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ বান্দরবানের লামায় সরকারি মাতামুহুরী কলেজ-এ শিক্ষার্থীদের মাঝে সাইবার অ’পরাধ বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাইবার অ’পরাধ, প্র’তারণা, জু’য়াসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।

সেমিনারে সাইবার বুলিং, ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের অ’পব্যবহার, অনলাইন প্রতারণা, ভু’য়া আইডি, হ্যাকিং, জুয়া, গোপনীয়তা ও সুরক্ষা, এবং সাইবার সিকিউরিটি অধ্যাদেশ সম্পর্কিত বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের অনলাইনে সচেতন আচরণ, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা এবং স’ন্দেহজনক কোনো কার্যক্রমের ক্ষেত্রে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।

পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর হলেও সচেতনতার অভাবে অনেকেই সাইবার অ’পরাধের শিকার হচ্ছে। তাই নিজেকে সুরক্ষিত রাখতে হলে প্রযুক্তি ব্যবহারে দায়িত্বশীল ও সচেতন হতে হবে।

উক্ত সেমিনারে অনলাইন প্র’তারণার শিকার একজন ভুক্তভোগীর অভিজ্ঞতা সবার মাঝে তুলে ধরেন ভুক্তভোগী নিজেই। সেমিনার শেষে ভুক্তভোগী বলেন,”এই সেমিনার টি আগে হলে হয়ত আমি প্র’তারণার শিকার নাও হতে পারতাম”।

উক্ত ক্লাসে কলেজের অধ্যক্ষ, লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রীর অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।



Parbotto TwentyFour