পার্বত্য প্রতিনিধি:
আজ ২ এপ্রিল ২০২৬, বান্দরবানের লামা পৌরসভাস্থ কুটুমবাড়ি রেস্টুরেন্ট হল রুমে আদহাম বিন ইব্রাহিমের আহ্বানে আব্দুল করিমের নেতৃত্বে সাধারণ সভার আয়োজনের মাধ্যমে উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ অনুমোদনে ২০২৬ সেশনের জন্য হিল গ্র্যাজুয়েট প্রেসক্লাবের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
১৮ সদস্য বিশিষ্ট কমিটির পদবণ্টন পূর্বক লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ির গ্র্যাজুয়েট সংবাদকর্মীদের নিয়ে গঠিত এই প্রেসক্লাবের কমিটি ঘোষণা করেন, আদহাম বিন ইব্রাহীম।
“হিল গ্র্যাজুয়েট প্রেসক্লাব” (আংশিক) কার্যনির্বাহী কমিটি:
১. সভাপতি: মোঃ আবদুল করিম, (বিবিএস অনার্স, এমবিএস), লামা উপজেলা, ২. সিনিয়র সহ-সভাপতি: মোঃ আদহাম বিন ইব্রাহীম, (বিএ অনার্স, এমএ, এলএলবি), লামা উপজেলা, ৩. সাধারণ সম্পাদক: মোঃ ওবাইদুল্লাহ, (বিএ), লামা উপজেলা, ৪. সাংগঠনিক সম্পাদক: আবু নাঈম, (কৃষিবিদ) আলীকদম উপজেলা, ৫. অর্থ সম্পাদক: ইঞ্জি. মারুফ জোয়ার্দার, (আরএসি), লামা উপজেলা, ৬. সহ অর্থ সম্পাদক: রেজাউল ইসলাম, (বিএ) আলীকদম উপজেলা, ৭. দপ্তর সম্পাদক: এহসানুল হক, (বিএ, এমএ), লামা উপজেলা।

সদস্যবৃন্দ:
১. নাজমুল হাসান (বিএসএস) সদস্য ও উপদেষ্টা, লামা উপজেলা, ২. এড মোঃ ইব্রাহিম (বিএ, এমএ, এলএলবি) সদস্য ও উপদেষ্টা, লামা উপজেলা, ৩. রাশেদুল হাসান, (বিএ অনার্স, এমএ) নাইক্ষ্যংছড়ি উপজেলা, ৪. মাহমুদুল হক, (বিএসএস অনার্স, এমএসএস) লামা উপজেলা, ৫. হাফেজ সোয়াইবুল ইসলাম, (বিএ অনার্স), আলীকদম উপজেলা, ৬. এ এম মোঃ ফরিদুল আলম, (বিবিএ, এমবিএ) লামা উপজেলা, ৭. আলী হায়দার রাব্বি (বিএ, এমএ) আলীকদম উপজেলা, ৮. শরিফুল হাসান ইরাক, (বিবিএস অনার্স, এমবিএস) লামা উপজেলা, ৯. হানিফ সাগর, (বিএ অনার্স) আলীকদম উপজেলা, ১০. মোঃ আনোয়ার হোসেন, (বিএ অনার্স, এমএ) লামা উপজেলা, ১০. সোয়াইবুল ইসলাম, (বিএ, এমএ) আলীকদম উপজেলা।
ক্লাবের সভাপতি জানান, আমাদের ক্লাবের সদস্য সংগ্রহ চলমান থাকবে। পার্বত্যাঞ্চলের শিক্ষিত, মেধাবী ও সত্যের সন্ধানী সকল গ্র্যাজুয়েট সংবাদকর্মীদের জন্যই আমাদের এই প্ল্যাটফর্ম। আমরা গ্র্যাজুয়েট সংবাদকর্মীদের আমাদের ক্লাবে যুক্ত হয়ে সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে নিবেদিত হতে কাজ করার আহ্বান করছি।
কার্যনির্বাহী কমিটি হতে সকলের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করে নতুন কমিটি প্রকাশ করার অনুমোদন হয়।
