October 18, 2026, 12:51 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

১৫ দিন জেলদণ্ড শেষে “প্রশাসন পকেটে রাখি” বলা সেই বালু খে’কো শাহাদাত গ্রেপ্তার: আবারো ২০ দিনের জেল

প্রতিবেদক:

লামা প্রতিনিধি:

২৩ এপ্রিল ২০২৬, বান্দরবানের লামায় বিশেষ অভিযানে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে লামার প্রভাবশালী ও বালু মা’ফিয়া চ’ক্রের বস খ্যাত বালু শাহাদাত গ্রেপ্তার। বিশেষ আদালতে ২০দিনের জেল প্রদান।

বহুদিন ধরে লামা পৌরসভার ১নং ওয়ার্ড টিটিএন্ডডিসি এলাকায় মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে এই শাহাদাত সিন্ডিকেট। মাসখানেক আগেও উপজেলা প্রশাসন হতে অভিযান চালিয়ে একই ব্যক্তিকে ১৫ দিনের জেল দেয়া হয়। জেল থেকে বেরিয়ে আরো বেপরোয়া হয়ে পরে শাহাদাত।

গতকাল পার্বত্য টুয়েন্টি ফোরের প্রচার করা ভিডিওতে দেখা যায়, বালু উত্তোলনে বাধাদানকারী একজনকে প্রকাশ্যে শাহাদাত বলছে, তোমার দাদার দাদাও কবর থেকে উঠে আসলে কাজ বন্ধ করতে পারবে না। প্রশাসন আমার পকেটে থাকে।

আজ সেই প্রশাসন বালু শাহাদাতকে হাতেনাতে ধরে জেলে দেয়। জনসাধারণ ধাওয়া দিয়ে ধরে প্রশাসনের হতে তুলে দেয়। এই শাহাদাত সাংবাদিকদের অকথ্য গালাগালও করে। বালু উত্তোলনে বাঁধাদানকারী সকলকে হুমকি দেয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানায় টিটিএন্ডডিসির আবুস শুক্কুর, ফারুক, আহসান, তাহের সহ প্রায় ১০-১২ জন প্রতিবাদী তরুণ। তারা জানায়, একের পর এক বালুর পাহাড় গড়ে তুলে এই শাহাদাত। কোনো কিছুর তোয়াক্কাই করে না সে। তার পেছনে নাকি অনেক বড় বড় প্রভাবশালী মহল রয়েছে। কেউ তাকে কিছু করতে পারবে না। যারাই বাধা দিবে, তাদেরকে দেখে নেয়া হবে।

শাহাদাতের হু’মকির সম্মুখীন টিটি এন্ড ডিসির তরুণরা নিজেদের নিরাপত্তায় লামা থানায় সাধারণ ডায়েরি করার ব্যবস্থা গ্রহণ করে। থানার সাব ইন্সপেক্টর জিয়াউর রহমান ভুক্তভোগীদের সকল নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।



Parbotto TwentyFour