October 18, 2026, 2:05 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

আলীকদমে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল শতাধিক মানুষ

প্রতিবেদক:

আলীকদম প্রতিনিধি:

সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি সম্প্রদায়ের আনুমানিক ১৫০ জনের বেশি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি আলীকদম ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষের জন্য চিকিৎসাসেবা, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতবস্ত্র প্রদান, আর্থিক সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এছাড়া সীমান্তবর্তী বিভিন্ন বিওপি এলাকায় পর্যায়ক্রমে আরও মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা শিগগিরই বাস্তবায়ন করা হবে।

বিজিবি কর্মকর্তারা জানান, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পার্বত্য অঞ্চলে পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, আস্থা ও পারস্পরিক সুসম্পর্ক আরও জোরদার করবে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।



Parbotto TwentyFour