October 18, 2026, 2:08 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

লামায় ৬০ বছরের ম্রো বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

প্রতিবেদক:

বেলাল আহমদ:
বান্দরবানের লামা উপজেলার গাজালিয়া ইউনিয়নে এক ম্রো বৃদ্ধাকে (৬০) ধ’র্ষণের অভিযোগ উঠেছে। গত (মঙ্গলবার) ৫মে দুপুরে গাজালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চিন্তাবর পাড়ায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে লামা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

​স্থানীয় ও এজাহার সূত্রে জানা যায়, গত ৫ মে ঘটনার দিন দুপুরে ভিকটিম কাইওর ম্রো (৬০) তার ছোট ছেলে খিয়াং ম্রো-এর বিয়ের অনুষ্ঠানিকতা শেষ করে নিজ ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। দুপুর আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে ঘরে কেউ না থাকার সুযোগে একই পাড়ার বাসিন্দা মাংইয়া ওরফে ইয়াদুই ম্রো (৫২) ঘরে প্রবেশ করে। এসময় বৃদ্ধার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধ:র্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত মাংইয়া একই পাড়ার লেংপুং ম্রো-এর ছেলে।

​এই ঘটনায় ভিকটিমের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর গত ৭মে লামা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০৬ নারী ও শিশু নি’র্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১)।

এদিকে এই ন্যা’ক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ম্রো সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষো’ভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শা’স্তির দাবি জানিয়েছেন।

সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার পরপরই মামলা রেকর্ড করা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।



Parbotto TwentyFour