October 17, 2026, 11:38 pm
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

লামা উপজেলা জামায়েত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক:

বেলাল আহমদ:

বান্দরবানের লামায় বাংলাদেশ জামায়েত ইসলামী, লামা উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল কর্মী সম্মেলন সম্পন্ন হয়েছে। সোমবার ০৪ মে বিকালে লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা আমীর এসএম আব্দুস ছালাম আজাদ।

উপজেলা জামায়েত এর আয়োজনে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মাওলানা আনোয়ার হোসেন। এরপর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উপজেলা জামায়েত এর আমির কাজী মুহাম্মদ ইব্রাহীম।

সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রশ্নোত্তর পর্ব, যা পরিচালনা করেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জনাব মুহাম্মদ নূরুল আমিন। এই পর্বে কর্মীরা বিভিন্ন সাংগঠনিক ও সমসাময়িক বিষয়ে সরাসরি প্রশ্ন করার সুযোগ পান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নুরুল আমিন বলেন, “ইসলামের সুমহান আদর্শে উজ্জীবিত হয়ে সমাজ গঠনে কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” তিনি কর্মীদের নৈতিক ও চারিত্রিক মান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।



Parbotto TwentyFour