August 20, 2026, 2:03 am
শিরোনাম:
লামা পৌরসভায় স্যানিটারি ল্যাট্রিন বরাদ্দে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প বন্ধের দাবি এলাকাবাসীর জুলাই বাস্তবায়ন করে হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি দিতে হবে : লামা শিবির সভাপতি মারুফ লামায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো “জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬” সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-এর উদ্বোধন প্রতিরক্ষা উপদেষ্টার নির্দেশনায় অবসরপ্রাপ্ত সেনাদের জন্য চালু হতে যাচ্ছে ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন ডেভিড ইমন গ্রেপ্তার ভারী বর্ষণের সতর্কতা!! বান্দরবানের বন্যার্তদের পাশে এনসিপির সুজা লঘুচাপ শক্তি বৃদ্ধির সতর্কতা!! কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু

হাম প্রতিরোধে লামা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষ তৎপরতা চলমান

প্রতিবেদক:

লামা প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলাধীন ফাসিয়াখালী ইউনিয়নের দূর্গমে অবস্থিত সাঙ্গু অনাথ সংঘ-এ ২৪ জন শিক্ষার্থীর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পেয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম।

 

ডাঃ মোস্তফার নির্দেশনায় একটি বিশেষ মেডিকেল টিম প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ঔষধপত্র নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা প্রদান করে। গুরুতর অসুস্থ কয়েকজন শিশুকে উন্নত চিকিৎসার জন্য লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়।

মেডিকেল টিমের দায়িত্বে ছিলেন, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ কাউসার ইকরাম। সহযোগী হিসেবে সাথে ছিলেন সিনিয়র স্টাফ নার্স মোঃ ইমরান, স্বাস্থ্য সহকারী, রুবেল দাশ, জাহিদ হাসান শাকিল এবং অ্যাম্বুলেন্স ড্রাইভার মোঃ লায়েজ আহম্মেদ ভুইয়া।

 

মেডিকেল টিমটি আক্রান্ত শিশুদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ, প্রয়োজনীয় ওষুধ প্রদান, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ এবং সংক্রমণ বিস্তার রোধে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন। এসময় অনাথ সংঘের পরিচালক অংক্য মং মার্মাসহ স্থানীয় স্বাস্থ্যকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।

 

অসুস্থ শিশুদের দ্রুত সুস্থতা কামনাসহ সকলকে হাম প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম। তিনি আরো বলেন, আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে জনসাধারণকে সচেতন হতে হবে এবং আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। তবেই আমরা যে কোনো রোগ প্রতিরোধে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হবো।



Parbotto TwentyFour