October 18, 2026, 12:51 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

আধুনিক মডেল নগরী গড়তে লামা পৌরসভার ১১ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা

প্রতিবেদক:

মোঃ শফিকুল ইসলাম (বান্দরবান প্রতিনিধি):

বান্দরবানের লামা পৌরসভাকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১ কোটি ২৩ লাখ ৩ হাজার ৬১৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও পেশ করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে লামা পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন এ বাজেট ঘোষণা করেন।

ঘোষিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার ৭২২ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৯ লাখ ৩০ হাজার টাকা। সমাপনী স্থিতি রয়েছে ১৪ লাখ ৩৩ হাজার ৭২২ টাকা। রাজস্ব ব্যয়ের উল্লেখযোগ্য খাতের মধ্যে সাধারণ সংস্থাপন বাবদ ১ কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী খাতে ২৫ লাখ ২০ হাজার টাকা এবং শিক্ষা খাতে ২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া পানি সরবরাহসহ অন্যান্য প্রয়োজনীয় খাতেও অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

উন্নয়ন খাতে ৮ কোটি ৭০ লাখ টাকার সমপরিমাণ আয় ও ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে সরকারি উন্নয়ন সহায়তা মঞ্জুরি ১ কোটি টাকা, কোভিড-১৯ রিকভারি প্রজেক্ট ৩ কোটি টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড ৫০ লাখ টাকা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হতে ৫০ লাখ টাকা, বিশেষ উন্নয়ন বরাদ্দ ২০ লাখ টাকা, পৌর ভবন সম্প্রসারণ বাবদ ৫০ লাখ টাকা এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প খাতে ৩ কোটি টাকা আয় ধরা হয়েছে। উন্নয়ন ব্যয়ের মধ্যে অবকাঠামো উন্নয়নে ৫ কোটি ৪০ লাখ টাকা, পৌর ভবন সম্প্রসারণ, স্টাফ ডরমেটরি, বাউন্ডারি ওয়াল ও মার্কেট নির্মাণে ১ কোটি ৩০ লাখ টাকা এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মো. মঈন উদ্দিন। তিনি বলেন, “পৌরবাসীকে উন্নত নাগরিক সুবিধা প্রদান এবং একটি পরিকল্পিত ও আধুনিক পৌরসভা গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেটের সঠিক বাস্তবায়নের মাধ্যমে লামা পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন করা হবে।” তিনি ঘোষিত বাজেট বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়,জনপ্রতিনিধি,পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে পৌরসভার প্রশাসককে সহায়তা প্রদান কমিটির সদস্য, পৌর কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় পৌরসভার উন্নয়ন বিষয়ে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করা হয়।



Parbotto TwentyFour