October 18, 2026, 12:52 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

আলীকদমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা ও সামাজিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

প্রতিবেদক:

 

পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জীবনমান আরও গতিশীল করার লক্ষ্যে বান্দরবান রিজিয়নের উদ্যোগে আলীকদম উপজেলার মুরুং কমপ্লেক্সে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসিডি, পিএসসি।

সভায় পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা, সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং তরুণ প্রজন্মকে এগিয়ে নেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, মুরুং সম্প্রদায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষা ও মৌলিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, পার্বত্য এলাকার মানুষের উন্নয়ন ও কল্যাণে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। দুর্গম অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশু-কিশোরদের শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি স্থানীয় জনগণের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে অবহিত হয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সভা শেষে মুরুং সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলের শিক্ষা ও সামাজিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।



Parbotto TwentyFour