October 18, 2026, 12:51 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

বান্দরবান জেলায় বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের ১ম দিন

প্রতিবেদক:

“বান্দরবান প্রতিনিধি:

“সেবার ব্রতে চাকরি” এই প্রত্যয়ে ২৪ জুন ২০২৬ খ্রিষ্টাব্দে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলায় বাংলাদেশ পুলিশের নতুন নিয়মে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের অংশ হিসেবে Physical Endurance Test (PET)-এর প্রাথমিক বাছাই পর্বের ১ম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সকাল ৮:০০ ঘটিকা থেকে বান্দরবান পুলিশ লাইন্সের প্রবেশদ্বারে প্রাথমিকভাবে আবেদনকারী প্রার্থীদের উচ্চতা পরিমাপ করা হয়। পরবর্তীতে বাছাইকৃত প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ এবং কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।

১ম দিনের কার্যক্রম শেষে আয়োজিত ব্রিফিংয়ে পুলিশ সুপার প্রার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতেই বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে প্রার্থী নির্বাচন করা হবে। কোনো ধরনের সুপারিশ, তদবির বা অর্থের বিনিময়ে চাকরি পাওয়া সম্ভব নয়। সরকারি নির্ধারিত ফি ব্যতীত অন্য কোনো অর্থ কাউকে প্রদান করতে হবে না।

এসময় তিনি প্রার্থীদের দা’লাল, অ’বৈধ সুবিধা প্রদানকারী ও প্র’তারকদের থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্সদের স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।

উক্ত নিয়োগ কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিসহ নিয়োগ বোর্ডের সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



Parbotto TwentyFour