August 20, 2026, 2:04 am
শিরোনাম:
লামা পৌরসভায় স্যানিটারি ল্যাট্রিন বরাদ্দে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প বন্ধের দাবি এলাকাবাসীর জুলাই বাস্তবায়ন করে হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি দিতে হবে : লামা শিবির সভাপতি মারুফ লামায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো “জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬” সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-এর উদ্বোধন প্রতিরক্ষা উপদেষ্টার নির্দেশনায় অবসরপ্রাপ্ত সেনাদের জন্য চালু হতে যাচ্ছে ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন ডেভিড ইমন গ্রেপ্তার ভারী বর্ষণের সতর্কতা!! বান্দরবানের বন্যার্তদের পাশে এনসিপির সুজা লঘুচাপ শক্তি বৃদ্ধির সতর্কতা!! কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু

বান্দরবান জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 

প্রতিবেদক:

বান্দরবান প্রতিনিধি:

১৭ জুন, ২০২৬, বান্দরবানে পুলিশ সুপারের কার্যালয়, সম্মেলন কক্ষে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের জুন-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার। সভায় পুলিশ সুপার বান্দরবান জেলার সার্বিক আইনশৃঙ্খলা এবং অপরাধ নিয়ন্ত্রণের দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার বলেন, বান্দরবান জেলার ০৭ থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা জন্য থানার অফিসার ইনচার্জ, পুলিশ ফাঁড়ির ইনচার্জ, তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা এবং ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। স্থায়ী জনগণের সাথে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে জনবান্ধব পুলিশ গঠন করে জনগণের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি বান্দরবানের দর্শনার্থী ও পর্যটকদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে হবে।

এ-সময় বান্দরবান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



Parbotto TwentyFour