October 18, 2026, 2:02 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

মাতামুহুরী নদীর তীর প্রতিরক্ষা কাজে বালু উত্তোলন, উঠেছে নানা প্রশ্ন

প্রতিবেদক:

নজরুল ইসলাম:

বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদীর তীর প্রতিরক্ষা কাজে নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, নদী থেকে উত্তোলিত বালু প্রকল্পের কাজে ব্যবহার করা হলেও বিষয়টি নিয়ে স্বচ্ছতা ও তদারকি জরুরি।

জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বান্দরবান-এর অধীনে “বান্দরবান জেলার লামা উপজেলার আবাসনের রক্ষার্থে মাতামুহুরী নদীতে প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় ৯৫০ মিটার দৈর্ঘ্যের নদীর তীর প্রতিরক্ষা কাজ চলমান রয়েছে। এ কাজের অংশ হিসেবে নদীর ভাঙনরোধ ও ড্রেজিং কার্যক্রমের মাধ্যমে কিছু বালু উত্তোলন করা হচ্ছে।

এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের একটি অফিসিয়াল পত্রে উল্লেখ রয়েছে, প্রকল্প বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, উত্তোলিত বালু প্রকল্পের কাজেই ব্যবহার করা হচ্ছে এবং তা বাণিজ্যিকভাবে বিক্রির কোনো সুযোগ নেই।

তবে স্থানীয়দের দাবি, প্রকল্পের আওতায় উত্তোলিত বালুর পরিমাণ, ব্যবহার এবং তদারকি বিষয়ে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। অনেকেই বলছেন, প্রকল্পের নামে উত্তোলিত বালু অন্য কোথাও সরানো হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা উচিত।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য, সরকারি নিয়ম ও প্রকল্পের নির্দেশনা অনুযায়ী কাজ পরিচালিত হচ্ছে এবং প্রকল্পের স্বার্থেই প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করা হচ্ছে।



Parbotto TwentyFour