October 18, 2026, 12:50 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

“লামা থানা পুলিশের অভিযানে ধ’র্ষণের চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার”

প্রতিবেদক:

লামা প্রতিনিধি:

বান্দরবান পার্বত্য জেলার সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মাসুম সরদার এবং লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল মহোদয়ের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে লামা থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এরই ধারাবাহিকতায়, এসআই জামিল আহমদ ও সঙ্গী ফোর্সের সাহসী ও চৌকস তৎপরতায় ১২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ০১.১০ ঘটিকায় জোরপূর্বক ধ’র্ষণের চেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি নাছির মাঝি (৫০)-কে গ্রেফতার করতে সক্ষম হয় লামা থানা পুলিশ। আসামিকে তার নিজ বসতঘর ০৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের বনফুর বড় পাড়া বাইশখাইল্লা ঝিরি মুসলিম পাড়া থেকে আইনের আওতায় আনা হয়।

গ্রেফতারকৃত আসামি নাছির মাঝি, পিতা- মৃত মজু মাঝি ও মাতা- মৃত আনোছা খাতুন, বান্দরবান জেলার লামা থানাধীন ০৩নং ফাঁসিয়াখালী ইউপির ২৮৪নং ইয়াংছা মৌজার ০৯নং ওয়ার্ডের বাইশখাইল্ল্যা ঝিরি মুসলিম পাড়ার স্থায়ী বাসিন্দা।

উল্লেখ্য, তার বিরুদ্ধে লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(৪)(খ) ধারা এবং ১৮৬০ সালের পেনাল কোডের ৫০৬(২) ধারায় একটি নিয়মিত মামলা রুজু রয়েছে (মামলা নং-০৫, তারিখ: ১১ জুন, ২০২৬)। গ্রেফতারকৃত আসামিকে ইতিমধ্যেই বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

লামা থানা ইনচার্জ বলেন, লামা থানা এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে লামা থানা পুলিশের এমন কঠোর ও বিশেষ অভিযান ও তৎপরতা সর্বদা অব্যাহত থাকবে।



Parbotto TwentyFour