October 17, 2026, 10:23 pm
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

লামা সাংবাদিক ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত

প্রতিবেদক:

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের লামা সাংবাদিক ইউনিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে ক্লাবের স্থানীয় কার্যালয়ে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খগেশ প্রতী চন্দ্র খোকনের নেতৃত্বে নির্বাচনে
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে জয় লাভ করেন চৌধুরী মোহাম্মদ সুজন।
সাধারণ সম্পাদক হিসেবে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন মো: এমদাদুল্লাহ, কোষাধ্যক্ষ নিরবাচিত হন মো: রমিজ।

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লামা সাংবাদিক ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মঈন উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন, লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহ জাহান কামাল, সহকারী তথ্য কর্মকর্তা রাশেদুল হক, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মুহাম্মদ কামালউদ্দিনসহ সংগঠনের সদস্য ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ছিলেন সাংবাদিক মো. নুরুল করিম আরমান এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মো. তৈয়ব আলী। নির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, হিল গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আদহাম বিন ইব্রাহীম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইউছুফ মজুমদার এবং জেলা তথ্য অফিসের (ডিআইও) কর্মকর্তা শহিদুর রহমান।

ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খগেশ প্রতী চন্দ্র খোকন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন,
নির্বাচনের সত্যতা নিশ্চিত করে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খগেশ প্রতী চন্দ্র খোকন বলেন, “নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর সংগঠনের দায়িত্ব পালন করবে।” এর মধ্য দিয়ে ক্লাবটি আরো বেগবান হবে।

নবনির্বাচিত সভাপতি বলেন, আমরা গণতান্ত্রিক ধারায় স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা করে থাকি। সামগ্রিক ভাবে বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ ও উপস্থাপনে সাংবাদিকদের ভূমিকা পালন সময়ের দাবী। সকলের উচিৎ ক্ষমতা ধরে না রেখে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংগঠন পরিচালনা করা।



Parbotto TwentyFour