August 20, 2026, 2:05 am
শিরোনাম:
লামা পৌরসভায় স্যানিটারি ল্যাট্রিন বরাদ্দে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প বন্ধের দাবি এলাকাবাসীর জুলাই বাস্তবায়ন করে হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি দিতে হবে : লামা শিবির সভাপতি মারুফ লামায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো “জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬” সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-এর উদ্বোধন প্রতিরক্ষা উপদেষ্টার নির্দেশনায় অবসরপ্রাপ্ত সেনাদের জন্য চালু হতে যাচ্ছে ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন ডেভিড ইমন গ্রেপ্তার ভারী বর্ষণের সতর্কতা!! বান্দরবানের বন্যার্তদের পাশে এনসিপির সুজা লঘুচাপ শক্তি বৃদ্ধির সতর্কতা!! কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু

“𝗡𝗮𝘁𝘂𝗿𝗲 𝗼𝗳 𝗖𝗿𝗶𝗺𝗲 𝗶𝗻 𝗖𝗵𝗮𝘁𝘁𝗼𝗴𝗿𝗮𝗺 𝗛𝗶𝗹𝗹 𝗧𝗿𝗮𝗰𝘁𝘀: 𝗖𝗵𝗮𝗹𝗹𝗲𝗻𝗴𝗲𝘀 𝗮𝗻𝗱 𝗪𝗮𝘆 𝗙𝗼𝗿𝘄𝗮𝗿𝗱” শীর্ষক গবেষণার 𝐃𝐈𝐒𝐒𝐄𝐌𝐈𝐍𝐀𝐓𝐈𝐎𝐍 𝐒𝐄𝐌𝐈𝐍𝐀𝐑 অনুষ্ঠিত

প্রতিবেদক:



২০ জুন ২০২৬, পুলিশ সুপারের কার্যালয়, বান্দরবান সম্মেলন কক্ষে 𝐂𝐈𝐕𝐈𝐂 𝐅𝐨𝐮𝐧𝐝𝐚𝐭𝐢𝐨𝐧 এর উপস্থাপনায় “𝗡𝗮𝘁𝘂𝗿𝗲 𝗼𝗳 𝗖𝗿𝗶𝗺𝗲 𝗶𝗻 𝗖𝗵𝗮𝘁𝘁𝗼𝗴𝗿𝗮𝗺 𝗛𝗶𝗹𝗹 𝗧𝗿𝗮𝗰𝘁𝘀: 𝗖𝗵𝗮𝗹𝗹𝗲𝗻𝗴𝗲𝘀 𝗮𝗻𝗱 𝗪𝗮𝘆 𝗙𝗼𝗿𝘄𝗮𝗿𝗱” শীর্ষক একটি গবেষণার 𝐃𝐈𝐒𝐒𝐄𝐌𝐈𝐍𝐀𝐓𝐈𝐎𝐍 𝐒𝐄𝐌𝐈𝐍𝐀𝐑 অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্বের অংশ হিসেবে বান্দরবান জেলা পুলিশের উদ্যোগে পরিচালিত এই গবেষণার উদ্দেশ্য হলো বান্দরবান পার্বত্য জেলায় সংঘটিত অপরাধের প্রকৃতি, কারণ, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্ভাব্য করণীয় সম্পর্কে গুণগত তথ্য সংগ্রহ করা। এ গবেষণার মাধ্যমে পার্বত্য অঞ্চলের বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে কার্যকর আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনা ও টেকসই সমাধানের পথ নির্ধারণের বিষয়ে মতামত বিনিময় করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক, সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতা বিবেচনায় অপরাধের ধরন ও প্রবণতা বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, গবেষণালব্ধ তথ্য, সুপারিশ এবং অংশীজনদের মতামত ভবিষ্যতে আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রমকে আরও কার্যকর, তথ্যনির্ভর ও সমন্বিতভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তিনি পার্বত্য অঞ্চলে টেকসই শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনগণ এবং অংশীজনদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

উক্ত অনুষ্ঠানে বান্দরবান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং 𝐂𝐈𝐕𝐈𝐂 𝐅𝐨𝐮𝐧𝐝𝐚𝐭𝐢𝐨𝐧-এর সাথে সম্পৃক্ত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।



Parbotto TwentyFour