October 17, 2026, 11:39 pm
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

বান্দরবানের বন্যার্তদের পাশে এনসিপির সুজা

প্রতিবেদক:

বান্দরবান প্রতিনিধি:

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবান জেলার কুহালং ইউনিয়নের দুর্গম কিয়কমলং গ্রামে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP)।

দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সাংসদ হাসনাত আবদুল্লাহ -এর উদ্যোগে “সাধ্যের মধ্যে সহযোগিতা” শীর্ষক ত্রাণ কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এসময় মার্মা জনগোষ্ঠীর বন্যাদুর্গত পরিবারগুলোর কাছেও ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়। এনসিপির আহবায়ক ও বিরোধী দলীয় নেতা নাহিদ ইসলাম ফিজিক্যালি উপস্থিত হতে না পারলেও মুটোফোনে যোগাযোগ করেন এবং সার্বিক পরিস্থিতি জেনে নেন, তৃণমূল নেতৃবৃন্দকে যেকোন মূল্যে বান্দরবানবাসীর পাশে থাকাদের নির্দেশনা দেন।

উল্লেখ্য, ইতিপূর্বে জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায়, বিশেষ করে বাঁশখালী ও সাতকানিয়া উপজেলায়ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

সুজা উদ্দিন জানান, মানবিক দায়িত্ববোধ থেকে দুর্যোগকবলিত মানুষের পাশে থাকার এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দুর্গত মানুষের প্রয়োজন অনুযায়ী দলের স্বেচ্ছাসেবীরা সহযোগিতা কার্যক্রম চালিয়ে যাবেন।



Parbotto TwentyFour