গোলটেবিল বৈঠকে আমন্ত্রণ
নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে লামা উপজেলা থেকে কোনো সদস্য বা প্রতিনিধিত্ব না রাখা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে।
লামা উপজেলাকে উদ্দেশ্যমূলকভাবে নেতৃত্বশূন্য রাখার অভিযোগসহ স্থানীয় স্বার্থ, উন্নয়ন, প্রতিনিধিত্ব ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এ বৈঠকে বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
লামার স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মতবিনিময় ও করণীয় নির্ধারণে আপনাদের সাদর আমন্ত্রণ জানানো যাচ্ছে।
📍 স্থান: লামা প্রেস ক্লাব
📅 তারিখ: ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার
⏰ সময়: বিকেল ৩টা
🎯 আয়োজন: লামা উন্নয়ন ও জেলা বাস্তবায়ন কমিটি
লামার অধিকার, প্রতিনিধিত্ব ও উন্নয়নের স্বার্থে—আপনার উপস্থিতি একান্তভাবে কাম্য।
সকল শ্রেণি-পেশার সচেতন নাগরিককে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হলো।