August 19, 2026, 11:38 pm
শিরোনাম:
লামা পৌরসভায় স্যানিটারি ল্যাট্রিন বরাদ্দে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প বন্ধের দাবি এলাকাবাসীর জুলাই বাস্তবায়ন করে হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি দিতে হবে : লামা শিবির সভাপতি মারুফ লামায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো “জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬” সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-এর উদ্বোধন প্রতিরক্ষা উপদেষ্টার নির্দেশনায় অবসরপ্রাপ্ত সেনাদের জন্য চালু হতে যাচ্ছে ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন ডেভিড ইমন গ্রেপ্তার ভারী বর্ষণের সতর্কতা!! বান্দরবানের বন্যার্তদের পাশে এনসিপির সুজা লঘুচাপ শক্তি বৃদ্ধির সতর্কতা!! কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু

জুলাই বাস্তবায়ন করে হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি দিতে হবে : লামা শিবির সভাপতি মারুফ

প্রতিবেদক:

লামা প্রতিনিধি:

৫ আগস্ট ২০২৬, বান্দরবানের লামায় ৫ আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লামা উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় লামা উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি চৌরাস্তার মোড়, লামা মাছ বাজার, লামা ফাজিল মাদ্রাসা, বাসস্টেশনসহ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লামা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায়, লামা উপজেলা শাখার সভাপতি মো. মারুফ আহমেদের সভাপতিত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলার আমীর মো. কাজী ইব্রাহিম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক মো. ফারুক আহমেদ, লামা উপজেলা শাখার সভাপতি শামশুল হক।

এ ছাড়া সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের লামা উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাধারণ সমর্থক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা ৫ আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ফ্যাসিবাদমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।



Parbotto TwentyFour