October 17, 2026, 10:20 pm
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

তিন পার্বত্য জেলা পরিষদে দ্রুত নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন

প্রতিবেদক:

তিন পার্বত্য জেলা পরিষদে দ্রুত নির্বাচন ও পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল নাগরিকের জন্য আয়কর সমান মানদণ্ডে নিরূপণপূর্বক দাখিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘সিএইচটি স্টুডেন্টস পলিসি ফোরাম’-এর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক জবাবদিহিতা ও বৈষম্যহীন নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফোরামের পক্ষ থেকে প্রধান ৩টি দাবি তুলে ধরা হয়:

১. দ্রুত পার্বত্য জেলা পরিষদ নির্বাচন: দীর্ঘ ৩৭ বছর ধরে কোনো নির্বাচন না থাকায় গণতান্ত্রিক প্রতিনিধিত্ব বাধাগ্রস্ত হচ্ছে। অনতিবিলম্বে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করতে হবে।

২. কর বৈষম্য নিরসন: আয়কর আইনে জাতিগত পরিচয়ের ভিত্তিতে কর-সুবিধার পার্থক্য দূর করে পাহাড়ি-বাঙালি সকল স্থায়ী বাসিন্দার জন্য অভিন্ন মানদণ্ডে আয়কর নিরূপণ করতে হবে।

৩. শিক্ষা ও কর্মসংস্থানে সমান সুযোগ: জাতিগত বৈষম্য নিরসন করে যোগ্যতা ও আর্থ-সামাজিক বাস্তবতার ভিত্তিতে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

পার্বত্য অঞ্চলে টেকসই ও বৈষম্যহীন পরিবেশ গঠনে আমরা সংশ্লিষ্ট সকলের আশু হস্তক্ষেপ কামনা করছি।
— সিএইচটি স্টুডেন্টস পলিসি ফোরাম (CHTSPF)

#CHTSPF #ChittagongHillTracts #HillTractsRights #EqualRights #DhakaUniversity



Parbotto TwentyFour