October 17, 2026, 11:36 pm
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

পুলিশ ডিআইজি’র রাঙ্গামাটি জেলায় আগমন উপলক্ষে মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন

প্রতিবেদক:

রাঙ্গামাটি প্রতিনিধি:

২৪ আগস্ট ২০২৬: চট্টগ্রাম রেঞ্জের পুলিশ ডিআইজি’র রাঙ্গামাটি পার্বত্য জেলায় আগমন উপলক্ষে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

এসময় ডিআইজি’র সাথে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দার।

এসময় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ, প্যারেড পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সকল পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ দেন এবং ফোর্সের ডিসিপ্লিন, ড্রেসরুলস্, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করা সহ বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দার, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমাম, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হক, সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) মোঃ নুরুল আমীন, ডিআইও-১, ওসি ডিবি, কোর্ট ইন্সপেক্টর সহ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।



Parbotto TwentyFour