October 18, 2026, 12:47 am
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

প্রতিরক্ষা উপদেষ্টার নির্দেশনায় অবসরপ্রাপ্ত সেনাদের জন্য চালু হতে যাচ্ছে ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন

প্রতিবেদক:

বিশেষ প্রতিবেদক:

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি সরকারের ‘এক পদ, এক বেতন (One Rank One Pay)’ নীতি দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন, যাতে একই পদে দায়িত্ব পালনকারী অবসরপ্রাপ্ত সদস্যরা সমান সুবিধা পান।
অবসরপ্রাপ্ত সদস্যদের সেবা আরও সহজলভ্য করতে প্রতিটি জেলা সশস্ত্র বাহিনী বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়।
চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে ৬১টি জেলায় মেডিক্যাল স্টোরের সংখ্যা বৃদ্ধি এবং প্রয়োজনীয় জীবনরক্ষাকারী ওষুধের সরবরাহ বাড়ানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ ছাড়া অবসরপ্রাপ্ত সদস্যদের সম্মানজনক পুনর্বাসনের জন্য ‘ডিফেন্স কলোনি’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ঠাকুরগাঁও, গাইবান্ধা ও দিনাজপুরে প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি চলছে।

পাশাপাশি অবসরপ্রাপ্ত সৈনিকদের সম্মানজনক শেষ বিদায় নিশ্চিত করতে অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের সম্পৃক্ততা ও প্রয়োজনীয় সহায়তা বৃদ্ধির নির্দেশনাও প্রদান করেন প্রতিরক্ষা উপদেষ্টা।



Parbotto TwentyFour