October 17, 2026, 10:23 pm
শিরোনাম:
লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দ বাতিল ও পরিবহন সমিতিকে প্লট বরাদ্দের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন পার্বত্য এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরকে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে হবে: মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ সাক্ষাৎ ইউএনও মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলো লামা প্রেসক্লাব বান্দরবানের দপ্তর প্রধানদের নিয়ে নুতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার টোল আদায়ের নামে আওয়ামী চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিপদে, দুর্যোগে, দুর্ঘটনায় মানুষের পাশে-বর্ডার গার্ড বাংলাদেশ: থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ আহত ৫ লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা

লামায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো “জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬”

প্রতিবেদক:

লামা প্রতিনিধি:

৫ আগস্ট ২০২৬: জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে “জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে লামা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাত এবং তথ্য অফিসের ডকুমেন্টারি প্রদর্শনীর মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরন্তন প্রেরণার উৎস। তিনি শহীদদের আদর্শ ও চেতনা ধারণ করে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে লামা মডেল মসজিদের মোয়াজ্জিন হাফেজ মো. ইব্রাহিম জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
একই কর্মসূচির অংশ হিসেবে তথ্য অফিস, লামার ব্যবস্থাপনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নির্মিত ‘পথ’ (ফিকশন), ‘জুলাই কন্যা’, ‘জুলাইয়ের চিঠি’ এবং ‘চক্ষুহীন অঙ্গহীনের কথা’ (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়। প্রদর্শিত চলচ্চিত্রগুলোতে জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি, শহীদদের আত্মত্যাগ, আহতদের সংগ্রাম এবং গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় তুলে ধরা হয়।

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং তাঁদের আত্মত্যাগের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. শরিফ ও ছাত্রশক্তির আহ্বায়ক আলী হায়দার রাব্বি। এছাড়া বক্তব্য রাখেন লামা উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুল ইসলাম তুহিন, ছাত্রশিবিরেরর সভাপতি মারুফ, সাবেক উপজেলা বিএনপির সভাপতি আবদুর রব, সাবেক পৌর মেয়র আমীর হোসেন, লামা উপজেলা জামায়াতের আমীর কাজী মো: ইব্রাহীম উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী এবং লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাইছার হামিদ।

অনুষ্ঠানে নির্বাচন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিতে বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, গণতান্ত্রিক, বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



Parbotto TwentyFour